স্বাস্থ্য

৬৪ জেলায় বার্ন ইউনিট প্রতিষ্ঠার দাবি ডা. জাফরুল্লাহ’র

নিজস্ব প্রতিবেদক:

তাৎক্ষণিক চিকিৎসা পেলে নারায়ণগঞ্জের মসজিদে দগ্ধ হয়ে একসঙ্গে এতো মানুষ মারা যেতো না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, দেশের সব জেলার হাসপাতালগুলোতে বার্ন ইউনিট থাকা দরকার। সব চিকিৎসকের বার্নের বিষয়ে প্রশিক্ষণ থাকা দরকার।

রোববার (৬ সেপ্টেম্বর) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, ঢাকায় নেওয়ার আগে দগ্ধদের যদি রায়ণগঞ্জে ৫০ ভাগ চিকিৎসা দেওয়া যেত তাহলে এতো মানুষ মারা যেতো না। সরকার হাজার হাজার টাকার মেগা প্রজেক্ট করছে কিন্তু সবকিছুর জন্য ঢাকায় আসতে হচ্ছে। প্রতিটা জেলায় বার্ন হাসপাতাল করতে হবে।

কাউকে দায়ী করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সুশাসন না থাকায় আজ এ অবস্থা। আগুন প্রধানমন্ত্রী লাগায়নি, কিন্তু তার দায়িত্ব সুষ্ঠু তদন্ত করা, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক নার্সসহ সবার প্রশংসা করে এই প্রবীণ চিকিৎসক বলেন, ‘এখানকার চিকিৎসক নার্স সবাই খুব আন্তরিক। মনোযোগ আর যত্ন দিয়ে রোগীদের দেখছেন, সেবা করছেন।’

সান নিউজ/বি.এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা