সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু করোনাক্রান্ত
স্বাস্থ্য

সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু করোনাক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আক্তারুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়। এমপি বাবু মহানগরীর নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। অন্যদিকে খুলনার করোনা ডেডিকেট (ডায়াবেটিক) হাসপাতাল ভর্তি করা হয়েছিল ডা. আক্তারুজ্জামানকে। শনিবার (৫ সেপ্টেম্বর) তাকে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার এমপি বাবু জানান, করোনা পজিটিভ হলেও বর্তমানে শারীরিকভাবে ভালো আছেন তিনি। তার শরীরে কোনো করোনার উপসর্গ নেই । তিনি তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সাবেক ছাত্রনেতা সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

অধ্যাপক ডা. আক্তারুজ্জামানের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ড্যাব খুলনা মেডিকেল কলেজ (খুমেক) শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ। তিনি জানান, শনিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গত ৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে ডা. আক্তারুজ্জামানের একমাত্র মেয়ে সুমাইয়া জামান ঐশী মারা যান।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা