ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

১৫টি সিগারেটের সমান ক্ষতি একাকিত্ব

নিজস্ব প্রতিবেদক: ইঁদুর দৌড়ের জীবনে একাকিত্ব হল অন্যতম সঙ্গী। সারা দিন পাহাড় সমান কাজের ভিড়ে নিজেকে ব্যস্ত রাখলেও, দিন শেষে একাকিত্ব গ্রাস করে অনেককেই। কেউ স্বেচ্ছায় একা, কেউ বাধ্য হয়ে। কিন্তু দু’ক্ষেত্রেই পাল্লা দিয়ে বাড়ছে একাকিত্ব। একা থাকার এই অবসাদ যে শুধু মনের উপর চাপ তৈরি করে, তা নয়। শরীরের উপরেও প্রভাব পড়ে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র একটি গবেষণা জানিয়েছে, দিনে ১৫টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর হল একাকিত্ব।

আরও পড়ুন: আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১৯৭

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘আওয়ার এপিডেমিক অফ লোনলিনেস ও আইসোলেশন’ নামে একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। পরিসংখ্যান বলছে, কোভিডের পর থেকে একাকিত্ব যেন জেঁকে বসেছে। অতিমারি পর্বে লকডাউন, কোভিড আক্রান্ত হয়ে নিভৃতবাস, সামাজিক দূরত্ববিধি— সব মিলিয়ে একা থাকাটা যেন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। তারপর কোভিড চলে গিয়েছে। কিন্তু রয়ে গিয়েছে একাকিত্ব। আর একা থাকার এই অবসাদ থেকেই বাড়ছে হৃদ্‌রোগ, ডিমেনশিয়া, উচ্চ রক্তচাপ, স্থূলতার মতো রোগের ঝুঁকি।

আরও পড়ুন: প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা

যত দিন যাবে, এই সমস্যা ধীরে ধীরে অতিমারির আকার ধারণ করবে। তেমনটাই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকেরা। তাই এখন থেকেই রাশ টানতে হবে। একাকিত্ব কিছুতেই মনের উপর চেপে বসতে দেওয়া যাবে না। তার জন্য নিজের যত্ন নেওয়ার কথা বার বার মনে করাচ্ছে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’। কাজের চাপ, ব্যক্তিগত জটিলতা এবং অন্যের খেয়াল রাখতে গিয়ে নিজেকে ভালবাসতে ভুলে যান অনেকেই। একাকিত্বের জন্ম নেয় সেখান থেকেই। সঙ্গীহীন জীবনেও নিজেকে ভাল রাখার রাস্তা খুঁজে নিতে হবে।

আরও পড়ুন: আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

নিজেকে ভাল রাখার পাশাপাশি সামাজিক মেলামেশাও বাড়াতে হবে। কোভিড-কাঁটা এখন আর নেই। ফলে যতটা সম্ভব নিজেকে সুরক্ষিত রেখে জনসংযোগে জোর দেওয়া উচিত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একাকিত্ব কম বয়সে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। সেই ঝুঁকি এড়াতে মনের যত্ন নেওয়ার পরামর্শও দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা