সংগৃহীত ছবি
স্বাস্থ্য

একদিনে আরও ১০ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

শুক্রবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৫৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৫৫ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার দুইজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

আরও পড়ুন : ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ১৬৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৬৪ হাজার ৫১৬ জন। মারা গেছেন ১ হাজার ৩৮০ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮২০ জন এবং ঢাকা সিটির বাইরের ৫৬০জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

নিষিদ্ধ রণবীর সিং! 

‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের হঠাৎ সরে দাঁড়...

বাবার ডায়েরিতে অজানা স্টিফেন হকিং

বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ছাত্রজীবন নিয়ে ভীষণ দুশ্চ...

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু...

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস কর...

পবিত্র হজ আজ

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার, ৯ জিলহজ। আজ পব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা