খুলনায় করোনা ও উপসর্গে আরো চারজনের মৃত্যু
স্বাস্থ্য

খুলনায় করোনা ও উপসর্গে আরো চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা মেডিকল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে উপসর্গ নিয়ে দুজন ও করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রান্ত হয়ে দুজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত থেকে সোমবার (২৪ আগস্ট) দুপুর পর্যন্ত আলাদা আলাদা সময়ে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, মো. কামাল হোসেন (৪০), লিমন (২৮), সেবা রানী (৬৫) ও আ. জব্বার হাওলাদার (৫০)।

খুমেক হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। তাদের মধ্যে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মো. সোবাহানের ছেলে মো. কামাল হোসেন রোববার আইসিইউতে ভর্তি হন এবং সোমবার বেলা ১১টায় তার মৃত্যু হয়। সাতক্ষীরার তালা উপজেলার সেবা রানী করোনা উপসর্গ নিয়ে শনিবার (২২ আগস্ট) বিকালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন এবং রোববার রাত ৮টায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

করোনা ডেডিকেটেট হাসপাতালের সমন্বয়কারী ডা. মো. ফরিদ উদ্দিন আহমেদ জানান, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। বাগেরহাট সদরের হাসেম হাওলাদারের ছেলে আ. জব্বার হাওলাদার গত ১২ আগস্ট ভর্তি হন। রোববার রাত পৌনে ১২টায় তার মৃত্যু হয়। গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার আবুল কালাম আযাদের ছেলে লিমন রোববার দুপুরে ভর্তি হন এবং রাত দেড়টায় তার মৃত্যু হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা