শিগগিরই অ্যান্টিজেন টেস্ট শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

শিগগিরই অ্যান্টিজেন টেস্ট শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে শিগগিরই অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার পরীক্ষা শুরু হবে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, করোনার র‍্যাপিড টেস্ট করার কোনো সিদ্ধান্ত নেই। তবে এখন থেকে করোনার অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে। তবে কোনো অ্যান্টিবডি টেস্ট করা হবে না।

তিনি বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভালো। সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। সুস্থ হওয়ার হারও বাড়ছে। টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে থেকে চিকিৎসা নিয়ে করোনা রোগী ভালো হয়ে যাওয়ায় বর্তমানে হাসপাতালে ৭০ শতাংশ শয্যা খালি পড়ে আছে।

জাহিদ মালেক বলেন, মাস্ক ব্যবহার খুবই জরুরি। মাস্ক ব্যবহারের মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব। করোনা ছাড়া অন্যান্য রোগীদের চিকিৎসায় চলতি মাসেই, বিভিন্ন হাসপাতাল নন কোভিড হিসেবে নির্ধারণ করা হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা