স্বাস্থ্য

আরও পাঁচ শিশুর মৃত্যু

সান নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর রুপ নিচ্ছে অ্যাডিনো ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভাইরাসজনিত রোগে ১১ জনের মৃত্যু

সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি ছিল।

জানা যায়, মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে আদিত্য দাস নামের ছয় মাস বয়সী এক শিশু মারা যায়। সে ৫ ফেব্রুয়ারি থেকে অন্য একটি হাসপাতালে ভর্তি ছিল। ২৩ ফেব্রুয়ারি তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা জানান, জ্বর-সর্দি-কাশি থাকা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় আদিত্যকে। পরে তার শরীরে অ্যাডিনোভাইরাস শনাক্ত হয়।

আরও পড়ুন: ভয়ঙ্কর ড্যান্ডি নেশার ছোবলে পথশিশু

এদিকে, এ ভাইরাস প্রতিরোধে সোমবার কলকাতার হাসপাতালগুলো পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের বক্তব্য, শিশুদের মৃত্যু অ্যাডিনোভাইরাসে হচ্ছে না। যেসব শিশু মারা গেছে, তাদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

জানা যায়, পশ্চিমবঙ্গে ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে একের পর এক শিশুমৃত্যু ঘটায় আগেই সতর্কতা জারি করেছিল রাজ্য স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতালে ৫০ শয্যার বিশেষ ওয়ার্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জরুরিভিত্তিতে ভেন্টিলেশনও প্রস্তুত রাখতে বলা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা