স্বাস্থ্য

ভাইরাসজনিত রোগে ১১ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে দেড় মাসে চিকেন পক্সে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি হলেন সাহাবুদ্দিন চুপ্পু

কলকাতাসহ রাজ্যটির বিভিন্ন জেলা থেকে এই ভাইরাসজনিত রোগে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের একমাত্র সংক্রমক ব্যাধির সুপার স্পেশালিস্ট হাসপাতাল কলকাতার বেলেঘাটা আইডি। এই হাসপাতালেই বেশির ভাগ রোগী সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, গতবছর সেখানে চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। এবার দেখা যাচ্ছে দেড় মাসেই সেই সংখ্যা সম্পর্শ করেছে।

ভাইরাসজনিত রোগে যারা মারা গেছেন, তারা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মধুমেহ, হেপাটাইটিস-বি, ফুসফুসের বিভিন্ন সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

সম্প্রতি এই ভাইরাসটির দাপট রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

গত ৩ মাসে চিকেন পক্স নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছেন প্রায় ৬০ জন। জানুয়ারিতে এই রোগে মৃত্যু হয় ৮ জনের। তাছাড়া চলতি মাসেই মৃত্যু হয়েছে ৩ জনের।

সম্প্রতি পশ্চিমবঙ্গে হাম-রুবেলার টিকাকরণ শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এই টীকা করণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কলকাতাসহ বিভিন্ন জেলাতেও এই টিকাকরণের কর্মসূচি নেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা