সংগৃহীত ছবি
স্বাস্থ্য

বিশ্বজুড়ে কমেছে মৃত্যু-শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৪ জন। যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দেড় শতাধিক। এ নিয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৮৬ হাজার জনে।

আরও পড়ুন: গণমানুষের ভাগ্য গঠনের দায়িত্ব আওয়ামী লীগের

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৫২১ জন। যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় এক লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৩৮২ জনে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: সমঝোতায় প্রস্তুত রাশিয়া

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ৩০৬ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৪০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৫ হাজার ৩২৫ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২২ লাখ ৩৫ হাজার ৬০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ১৬ হাজার ৭৪ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ৪৬ জন।

আরও পড়ুন: নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৩৯১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬১ লাখ ৭১ হাজার ১৫৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯২ হাজার ৯৩৪ জনের।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৯৫ জন এবং মারা গেছেন ৫২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ২৯২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৩৮৩ জনের। একইসময়ে চিলিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০২ জন এবং মারা গেছেন ২৭ জন।

আরও পড়ুন: দেশে করোনায় একজনের মৃত্যু

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

চিকিৎসা খাতে অক্সিজেন অবকাঠামোর বড় অংশ অচল

দেশে চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোয় বিনিয়োগ হয়নি।...

গাইবান্ধায় রাজস্ব শাখার নিয়োগ পরীক্ষা স্থগিত

গাইবান্ধা জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীন বিভিন্ন শূন্য পদে নিয়োগের লিখিত পর...

খাবারের পর বুকে ব্যথা, অ্যাসিডিটি নাকি হার্ট অ্যাটাকের সতর্কবার্তা?

খাবার খাওয়ার পর শরীরে নানা ধরনের পরিবর্তন হওয়া স্বাভাবিক। তবে খাওয়ার পর হঠাৎ...

ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুঁড়িয়ে দ...

দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দেড় মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ...

বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে বেদেপল্লীকে কেন্দ্র করে মাদক ব্যবসার অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা