মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯
স্বাস্থ্য

মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯

সান নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৯৯ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৮০ জনে অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন

শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।

আরও পড়ুন: র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা