ডেঙ্গু শনাক্ত ১৬ হাজার ছাড়িয়েছে
স্বাস্থ্য

ডেঙ্গু শনাক্ত ১৬ হাজার ছাড়িয়েছে

সান নিউজ ডেস্ক: দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। গত বছর দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ২৮ হাজার ৪২৫ জনের।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪০ জন। তবে এ সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় অন্তর্ভুক্ত

প্রতিবেদনে বলা হয়, এক দিনে নতুন ২৪০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫০ জন। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ জন। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯১৬ জনে। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৪৪৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৪৬৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৯২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ১২০ জন।

আরও পড়ুন: দেশজুড়ে শান্তির সুবাতাস বইছে

এদিকে দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫ জন। গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

প্রসঙ্গত, ২০১৬ সালে সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয় ৬ হাজার ৬০ জনের। এর মধ্যে ঢাকায় শনাক্ত হয় ৬ হাজার ২৩ জনের, ঢাকার বাইরে শনাক্ত হয় ৩৭ জনের। ২০১৭ সালে সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয় ২ হাজার ৮৮৫ জনের। এর মধ্যে ঢাকায় শনাক্ত হয় ২ হাজার ৭৬৯ জনের, ঢাকার বাইরে শনাক্ত হয় ১১৬ জনের। ২০১৮ সালে সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয় ১০ হাজার ১৬২ জনের। এর মধ্যে ঢাকায় শনাক্ত হয় ১০ হাজার ১৪৮ জনের, ঢাকার বাইরে শনাক্ত হয় ১৪ জনের।

আরও পড়ুন: দেশে সবকিছুই আছে

এরপর ২০১৯ সালে সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয় এক লাখ ১ হাজার ৩৫৪ জনের। এর মধ্যে ঢাকায় শনাক্ত হয় ৫১ হাজার ৮১০ জনের, ঢাকার বাইরে শনাক্ত হয় ৪৯ হাজার ৫৪৪ জনের। ২০২০ সালে আবারও সংক্রমণ কমে আসে। বছরটিতে সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয় এক হাজার ৪০৫ জনের। এরমধ্যে ঢাকায় শনাক্ত হয় ১ হাজার ২২৪ জনের, ঢাকার বাইরে শনাক্ত হয় ১৮১ জনের।

২০২১ সালে এসে আবারও ডেঙ্গু প্রকোপ বেড়ে যায়। বছরটিতে সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয় ২৮ হাজার ৪২৫ জনের। এর মধ্যে ঢাকায় শনাক্ত হয় ২৩ হাজার ৬১৩ জনের, ঢাকার বাইরে শনাক্ত হয় ৪ হাজার ৮১২ জনের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা