স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

ভাসমান চিকিৎসা কেন্দ্র করার মতো উপকরণ নেই

সান নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যসেবা বিভাগের ২০০ মেডিক্যাল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আরও পড়ুন: পাঁচ মিনিটে ফল পাল্টানো সম্ভব না

তিনি বলেছেন, আমাদের চার হাজার মেডিক্যাল টিমের সদস্যরা প্রস্তুত রয়েছেন। তবে এটা সত্যি যে, ভাসমান চিকিৎসা কেন্দ্র করার মতো আমাদের কোনো উপকরণ নেই।

সোমবার (২০ জুন) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক এসটিএইচ সামিট অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর বন্যা হয়। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব কোনো হেলিকপ্টার, পানিতে চলার অ্যাম্বুলেন্সের মতো কোনো পরিবহন নেই। আমরা সরকারের কাছে এই বিষয়টি তুলে ধরব।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪

তিনি বলেন, বৃহত্তর সিলেট অঞ্চলের সব পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিভিন্ন এলাকার মানুষের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, ওষুধ ও সাধ্য অনুযায়ী খাদ্য পাঠানো হচ্ছে। সিলেটসহ কয়েকটি জেলা ব্যাপক বন্যার কবলে পড়েছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার অবস্থা সবচেয়ে খারাপ। এজন্য ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরে কন্ট্রোল রুম করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা