বিশ্বে এ পর্যন্ত করোনায় ৪৮ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছেন (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪৫ জনের। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় আড়াইশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৯৬৬ জন। আগের দিন শুক্রবার ১৪ লাখ ৪১ হাজার ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শনিবার (২ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লাখ ৭০ হাজার ৭৫৮ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৮ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৯১২ জন। এর মধ্যে ৪২ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ২৯ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। এদিন দেশটিতে ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭ হাজার ৯৮৯ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৪৫৯ জনের। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৫১৫ জনে।

এছাড়া বিশ্বে দিনে শনাক্তের শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৮০ হাজার ১৮৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ৮১৮ জন। এসময় দেশটিতে মারা গেছেন ৩৬০ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫৯০ জনের।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ৮১

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা