স্বাস্থ্য

টিকা পেলে ভোলার পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়

আদিল হোসেন তপু, ভোলা: উপকূলীয় জেলা ভোলা এবার পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়কে করোনার টিকার আওতায় আনছে ভোলা জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার (৩০ জানুয়ারি) সকালে ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হেলিপ্যাড এলাকায় শতাধিক ভাসমান বেদে পরিবারকে নিবন্ধন ছাড়াই সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের লোকজনকে করোনার টিকার আওতায় আনা হয়েছে।

বেদে সম্প্রদায়কে টিকা দিতে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী এর নির্দেশে ভোলা জেলা স্বাস্থ্য বিভাগ একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে এই টিকা প্রদান করেন। সকালে থেকে সুশৃঙ্খল ভাবে হেলিপ্যাড এলাকায় একটি কক্ষে বেদে সম্প্রদায়ে প্রাথমিক পর্যায় প্রায় শতাধিক নারী-পুরুষ এবং ১২ বছর বয়সী কিশোর-কিশোরীদের এই টিকার আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন: শ্যালিকাকে হত্যার অভিযোগে দুলাভাই গ্রেফতার

ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ বলেন, বেদে সম্প্রদায়ের অনেকেরও জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ নেই। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে করোনার টিকার জন্য নিবন্ধনের সুযোগ তাদের নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব শ্রেণির মানুষের জন্য টিকা কর্মসূচির আওতায় বেদে সম্প্রদায়ের লোকজনকে আমরা টিকা দিয়েছি। তাদের বয়স ভেদে সিনোফার্ম ও ফাইজারের টিকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে তালিকা করে প্রায় শতাধিক বেদের মাঝে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল বেদে সম্প্রদায়সহ পিছনে পড়া জনগোষ্ঠীর মাঝে করোনার টিকা প্রদান করা হবে। ভোলা জেলায় প্রথমবারের মতো বেদে সম্প্রদায়কে টিকার আওতায় আনা হলো। পর্যায় ক্রমে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কেও একই ভাবে টিকা দেওয়া হবে।

আরও পড়ুন: কাঞ্চন-নিপুণ প্যানেলকে রক্ষা করতে গিয়ে হেরেছি

বেদে সম্প্রদায়ের বাছিনুর বিবি বলেন, আমাগো বাড়ি ঘড় অন্য দেশে, আমার এখানে অনেক বছর যাবৎ থাকি, লোকে আমাগোরে জাজাবর কয়। আগে আমরা হাসপাতালে গিয়াও করোনার টিকা পাই নাই। হাসপাতালের ডাক্তারেরা কয় আমাগো আইডেন্টি কাগজ নাই। হেইর লইগা আমাগো করনার টিকা নাই। ওই দিন রাইত কম্বল লইয়া ডিসি স্যার আইছিলো আমাগো এনে তহন আমরা করনার টিকার কতা কইছি হেরে। স্যার আওনের ৩দিন পরেই আমাগোরে করনার টিকা দিছে। এহন আর আমাগো করনা লইয়া ভয় নাই।

বেদে সর্দার খাইরুল ইসলাম বলেন, আগে বহুবার হাসপাতালে ডাক্তার গো কাছে আমার দলবল লইয়া গেছিলাম করনার টিকা দিতে। ডাক্তারা কয় কাগজ লইয়া আইতে। টিভির দোহানে গেলে হেরা কয় আইডেন্টি কাগজ দিতে। আমাগো তো আইডেন্টি কাগজ নাই আমরা থাহি জাজাবর। আমাগো জাজাবরের দিকে চাইয়া ডিসি স্যার করনার টিকা পাডাইছে। কইছে ১ মাস পরে আবার পাডাইবো। স্যার যে আমাগো কতা হোনছে এতেই আমরা খুশি। স্যারে অনেক বছর বাঁচুক দোয়া করি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা