ছবি-সংগৃহিত
স্বাস্থ্য

রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৭৮

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার রাজশাহীর ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনার তুলনায় শনাক্তের হার ৭৮.৬৬ ভাগ।

রাজশাহীর সিভিল সার্জন ডা. সাঈদ মোহাম্মদ ফারুক বলেছেন, রাজশাহীতে করোনা সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। প্রশাসনকে দ্রুত সময়ে স্বাস্থ্যবিধি কার্যকরে পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে রাজশাহী মহানগরীতে বিধিনিষেধ কার্যকর হচ্ছে।

এদিকে রাজশাহীতে করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত ঊর্ধ্বমুখী হতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে স্থানীয় প্রশাসন। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যার পর থেকে বাইরে জন ও যান চলাচল নিয়ন্ত্রণ ও জনসমাগম রোধে দোকানপাট ও কমিউনিটি সেন্টার পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, রাজশাহী জেলায় করোনা সংক্রমণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কারও একার পক্ষে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই মুহূর্তে জনগণের মধ্যে জনসচেতনা খুবই গুরুত্বপূর্ণ। শনিবার থেকে সন্ধ্যার পর থেকে বিশেষ করে ৮টার পর দোকানপাট, বিপণিবিতান, শপিংমল ও কমিউনিটি সেন্টার বন্ধ রাখার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করা হয়েছে। আশা করি সবাই এই নির্দেশনা মেনে চলবেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা