ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

মমেকে করোনা ইউনিটে মৃত্যু ৫

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের কোভিড পজিটিভ; বাকিরা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন শনিবার (২৯ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন। এদিকে মমেক হাসপাতালের পিসিআর ল্যাব এবং অ্যান্টিজেন টেস্টে ২৪ ঘণ্টায় আরও ১৫৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল আটটা থেকে শনিবার (২৯ জানুয়ারি) সকাল আটটা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের ডা. জাহেদুল ইসলাম (৬১) নামে একজন মারা গেছেন। তাছাড়া এই সময়ে করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মিম (১৮), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আশালতা সরকার (৬৮), জামালপুর জেলার রঘুনাথপুরের হালিম মিয়া (৬০) ও টাঙ্গাইল জেলার মধুপুরের আব্দুস সামাদ (৬০) মারা গেছেন।

তিনি জানান, মমেকের করোনা ইউনিটে নতুন ১০ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে এই ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা