স্বাস্থ্য

যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত পর্যন্ত শেষ খবরে জানা যায়, তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

জানা গেছে, গত রোববার ( ১৪ জুন) অফিস করার সময় নুরুল ইসলাম বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৫ জুন) বাবুলের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির আগে দুবার তার করোনা টেস্ট করা হয়েছিল। তবে দু'বারই ফলাফল নেগেটিভ এসেছিল।

যমুনা গ্রুপের এক কর্মকর্তা বলেন, বাবুলের এক মেয়ে ও মেয়ের স্বামী অসুস্থ। তবে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাসার ৬/৭ জন কর্মী অসুস্থ হওয়ায় তাদের ছুটিতে পাঠানো হয়েছে। যমুনা গ্রুপের ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি যমুনা গ্রুপের দুজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাবুলের স্ত্রী সালমা ইসলাম সংসদ সদস্য। তিনি এখনও সুস্থ আছেন।

যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে এই গ্রুপটি। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন এই গ্রুপটির মালিকানাধীন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদুল আজহার দিন নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

আসন্ন পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ...

সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

সৌদি আরবে রোববার (১৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দ...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

তিন লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড প্রায় তিন লাখ...

ইরানের কিছুই অবশিষ্ট থাকবে না, ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার তার...

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হল মাসুদ উদ্দিন চৌধুরীকে

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আলোচিত সেনা...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা