ছবি : সংগৃহীত
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় ২০৭ জনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। ২ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষায় তাদের শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় ৯ দশমিক শূন্য এক শতাংশ সংক্রমণের হার। আর করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় মঙ্গলবার (১১ জানুয়ারি) করোনা বিষয়ক এক এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা করোনা প্রতিরোধে মাস্ক পরা, হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, টিকা গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত ১৮৭ জন নগরীর। বাকি ২০ জনের মধ্যে সাতকানিয়ার ৩, আনোয়ারায় ২, বোয়ালখালীতে ২, রাঙ্গুনিয়া ১, রাউজানে ৫, ফটিকছড়িতে ২ ও হাটহাজারী উপজেলার ৫ জন বাসিন্দা রয়েছেন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে এক লাখ ৩ হাজার ৪১০ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে নগরীতে ৭৪ হাজার ৯৫১ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৪৫৯ জন। এছাড়া মোট মৃত্যু হওয়া এক হাজার ৩৩৫ জনের মধ্যে নগরীর ৭২৫ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬১০ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা