ছবি : সংগৃহীত
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা আক্রান্ত বেড়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় ১১৯ জনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। এক হাজার ৩৪টি নমুনা পরীক্ষায় তাদের শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় ৪ দশমিক ৯৬ সংক্রমণের হার। তবে স্বস্তির খবর হলো- করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয় শনিবার (৮ জানুয়ারি) করোনা বিষয়ক এক এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা করোনা প্রতিরোধে মাস্ক পরা, হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, টিকা গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত ১০১ জন নগরীর। বাকিদের মধ্যে পটিয়া ও হাটহাজারীতে চারজন করে, আনোয়ারায় তিনজন, বোয়ালখালী, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডে দুইজন করে এবং সাতকানিয়া ও বাঁশখালীতে একজন করে বাসিন্দা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে এক লাখ ৩ হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে নগরীতে ৭৪ হাজার ৭৬৪ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৪৩৯ জন। এছাড়া মোট মৃত্যু হওয়া এক হাজার ৩৩৪ জনের মধ্যে নগরীর ৭২৪ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬১০ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

তুরস্কের সঙ্গে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা