ফাইল ফটো
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা আক্রান্ত বেড়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় ৮২ জনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। এক হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষায় তাদের শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় ৪ দশমিক ৪১ সংক্রমণের হার। তবে স্বস্তির খবর হলো- করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয় শুক্রবার (৭ জানুয়ারি) করোনা বিষয়ক এক এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা করোনা প্রতিরোধে মাস্ক পরা, হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, টিকা গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত ৭৪ জন নগরীর। একজন আনোয়ারা, একজন পটিয়া, একজন বোয়ালখালীতে, দুজন হাটহাজারী, দুজন মিরসরাই ও একজন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে এক লাখ ২ হাজার ৯০৪ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে নগরীতে ৭৪ হাজার ৫০৪ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৪০০ জন। এছাড়া মোট মৃত্যু হওয়া এক হাজার ৩৩৩ জনের মধ্যে নগরীর ৭২৩ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬১০ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা