ছবি : প্রতীকী
স্বাস্থ্য

চট্টগ্রামে ১৯ দিন পর করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ১৯ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেলেন। সবশেষ গত ২৪ নভেম্বর করোনায় কারো মৃত্যু হয়েছিল। এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে। আগের দিন সোমবার (১৩ ডিসেম্বর) জেলায় ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরমধ্যে ৩ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি দুইজনের মধ্যে একজন পটিয়া ও একজন রাঙ্গুনিয়ায় বাসিন্দা। করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৩ শতাংশ।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৪৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১৪৭ জন। বাকি ২৮ হাজার ৩২৪ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা