স্বাস্থ্য

গণটিকার দ্বিতীয় ডোজ আজ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যাদের করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল, তাদের দ্বিতীয় ডোজ আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালায় স্বাস্থ্য অধিদপ্তর। টানা দুই দিনে ৮২ লাখের বেশি মানুষকে চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, (২৫ অক্টোবর) পর্যন্ত ৪ কোটি ৬ লাখ ২৭ হাজারের বেশি মানুষ করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন। এদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৮ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৬ লাখের বেশি মানুষ।

ডা. মো. শামসুল হক বলেন, আমরা সব জেলা ও উপজেলা পর্যায়ে মাইকিং করে জনগণকে জানানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে সব জায়গায় টিকা ও প্রয়োজনীয় লজিস্টিক্স পৌঁছে দিয়েছি। এবারের ক্যাম্পেইনে কোনও প্রথম ডোজ দেওয়া হবে না। যারা গত ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ নিয়েছেন তারাই কেবল এই ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ পাবেন। যারা নিবন্ধনের আওতায় ছিলেন না তবে পরবর্তী সময়ে নিবন্ধিত হয়েছেন, তারা নিবন্ধন সাপেক্ষে টিকা নিতে পারবেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা