স্বাস্থ্য

শিশুদের জন্য ফাইজার চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের খাদ্য ও ‍ওষুধ প্রশাসনকে (এফডিএ) ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার ও বায়োএনটেকের করোনাভাইরাস টিকা অনুমোদনের সুপারিশ করেছে বিশেষজ্ঞদের একটি প্যানেল।

মঙ্গলবার (২৬ অক্টোবর) প্যানেলভুক্ত প্রায় সব বিশেষজ্ঞ শিশুদের জন্য এই টিকা অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন।

টিকাটির সুফল এর ঝুঁকিকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন তারা।

১৮ জন বিশেষজ্ঞ প্যানেলের ১৭ জনই অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন, একজন ভোট দানে বিরত ছিলেন। এফডিএ বাইরে থেকে আনা বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করতে বাধ্য না হলেও সাধারণত তা অনুসরণ করে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই বয়সী প্রায় দুই কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনতে এই অনুমোদন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এই বয়সী অধিকাংশ শিশুই এখন স্কুলে ফিরেছে।

আগামী সপ্তাহ থেকেই শিশুদের এই টিকা পাওয়া যেতে পারে বলে জানিয়েছে তারা।

এফডিএ ওই বয়সীদের জন্য টিকাটির অনুমোদন দিলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রার্স ফল ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) হয়ে একটি উপদেষ্টা প্যানেল আগামী সপ্তাহে বৈঠক করে এর প্রয়োগের বিষয়ে সুপারিশ করবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিডিসির পরিচালক।

বয়স্কদের তুলনায় শিশুদের কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ বা মৃত্যু হওয়ার ঘটনা বিরল হলেও কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। আর করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে চলেছে।

আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্সের তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ পাঁচ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা