ফাইল ফটো
স্বাস্থ্য

২৪ শতাংশ মানুষকে এক ডোজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ। এই তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত জনসংখ্যার ২৪ দশমিক ২ শতাংশ মানুষ করোনা টিকার এক ডোজ পেয়েছেন। দুই ডোজ পেয়েছেন ১২ দশমিক ৩৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মোট সাত কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা পেয়েছে। এরমধ্যে প্রয়োগ হয়েছে ছয় কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ ডোজ। প্রথম ডোজ পেয়েছেন চার কোটি ছয় লাখ ২৭ হাজার ৬৮৮ জন। দুই কোটি ৮ লাখ ৬২ হাজার ৬৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এগুলো দেওয়া হয়েছে চীনের তৈরি সিনোফার্ম, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের টিকা।

দেশে এ পর্যন্ত পাঁচ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৮৬৭ জন করোনার টিকা পেতে নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা