করোনাভাইরাস
স্বাস্থ্য

একদিনে ৮ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৪৬৮ জন।

এর আগের ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮২ জনের মৃত্যু হয় এবং নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ৩ লাখ ৯০ হাজার ৬০২ জন।

বুধবার (২০ অক্টোবর) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৪৯ লাখ ২৮ হাজার ৮১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ২৪ হাজার ২৭২ জন। আর বিশ্বব্যাপী করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৪৬০ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় ৯৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার ২০০ জনের। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৫৯ লাখ ৯৬ হাজার ৫০৭ জন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ৪৮ হাজার ৬৫২ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত তিন কোটি ৪১ লাখ ৮ হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ৬৮৪ জনের।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৬৪ হাজার ৮৭৯ জনের। এর মধ্যে ছয় লাখ তিন হাজার ৯০২ জন মারা গেছেন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৮৫ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন। অন্যদিকে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা