স্বাস্থ্য

এক কোটি ১৯ লাখ টিকা মজুত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত ছয় কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা এসেছে। এরমধ্যে পাঁচ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৮৭৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা মজুত আছে এক কোটি ১৯ লাখ ২৮ হাজার ৫৩৯ ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৫৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৩০৮ জন।

রোববার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, রোববার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৩ হাজার ৭১৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৪৬৮ জনকে। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২২ হাজার ৭২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৯ জনকে। এছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৫১ হাজার ৫৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৪০ হাজার ৭০ জন। মডার্নার টিকা কাউকে দেওয়া হয়নি।

এছাড়া এ পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ২৯১ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা