ফাইল ফটো
স্বাস্থ্য

দুই ডোজ প্রয়োগ ১ কোটি ৮৯ লাখ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৩০৫ ডোজ করোনা টিকা প্রয়োগ করা হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন তিন কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৫৫৪ জন। এক কোটি ৮৯ লাখ ২৫ হাজার ৭৫১ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।

শনিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

দেশে মোট করোনা টিকা এসেছে ছয় কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এ মুহূর্তে এক কোটি ২৫ লাখ ৯৮ হাজার ১১২ ডোজ মজুত রয়েছে। দেশে প্রয়োগ করা টিকা হলো- অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৩০ হাজার ৩১১ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৭১ জন। ফাইজারের প্রথম ডোজ পেয়েছেন ২১ হাজার ৪৬৬ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩২ জন। এছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ পেয়েছেন দুই লাখ ৪৮ হাজার ২৩৬ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক লাখ ৭২ হাজার ২১১ জন। মডার্নার প্রথম ডোজ পেয়েছেন ১০ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৩ জন।

অধিদপ্তর আরও জানায়, এ পর্যন্ত করোনা টিকা পেতে পাঁচ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ৭৩৪ জন নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা