কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

কুষ্টিয়ায় তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল আটটা থেকে শনিবার (৯ অক্টোবর) সকাল আটটা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল নয়টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ঊনচল্লিশজন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন বারোজন এবং ঊনত্রিশজন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

নতুন করে ৩৩৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে তেরোজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এপর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭২ জনে। নতুন তেরোজনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আঠারো হাজার ৫৬২ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার তিন দশমিক ৪৮ শতাংশ। নতুন শনাক্ত তেরোজনের মধ্যে কুষ্টিয়া সদরের আটজন, মিরপুরের তিনজন এবং খোকসার দুজন রয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা