ছবি: সংগৃহীত
সারাদেশ

একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেলো ৩ জন

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন সাদিয়া খাতুন (২৪) নামে এক গৃহবধূ। একসঙ্গে চার মেয়ে ও এক ছেলের জন্ম হলেও তাদের মধ্যে তিন শিশু মারা গেছে।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামে।

বুধবার (৩ নভেম্বর) বেলা সাড়ে দশটায় প্রথম মারা যায় ছেলে সন্তানটি। পরে একইদিন সন্ধ্যায় পর্যন্ত আরও দুই সন্তান মারা যায়। ফলে একে একে মোট তিন সন্তান মারা গেলো ওই মায়ের।

এ অবস্থায় জীবিত অপর দুই শিশুকে নিয়ে শঙ্কায় আছেন সাদিয়া খাতুন (২৪)। নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নাজিম উদ্দিন জানান, পাঁচ শিশু অপরিপক্ক অবস্থায় জন্ম নিয়েছে। তাদের ওজন অনেক কম। তাদের জন্য প্রযোজনীয় সাপোর্ট এখানে নেই। তাই আমরা শিশুদের ঢাকায় নেয়ার পরামর্শ দিচ্ছি। এর মধ্যে ছেলে শিশুটি বুধবার সকালে মারা গেছে। পরে সন্ধ্যা পর্যন্ত আরও দুটি মেয়ে সন্তান মারা গেছে। অপর দুই শিশুর অবস্থাও বিপদমুক্ত না হওয়ায় তাদের ঢাকায় নেয়ার পরামর্শ দিচ্ছি। তবে শিশুদের মা সুস্থ রয়েছেন।

উল্লিখিত, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেয়া সাদিয়াকে সোমবার (১ নভেম্বর) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে পরদিন মঙ্গলবার সকালে তিনি নরমাল ডেলিভারির মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম দেন। সন্তান জন্মদানের পর মা সুস্থ থাকলেও শিশুরা মৃত্যু ঝুঁকিতে ছিলো।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা