ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরের আগুন নেভানোর কাজে ১২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে এএসএম কেমিকেল ইন্ডাস্ট্রিজের কারখানায় লাগা আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বুধবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য দিয়েছেন। এপর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে কারখানায় আগুন লাগে। এরপরই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও ৫টি ইউনিট এসে কাজে দেয়। আগুন বাড়তে থাকায় পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে মোট ১২টি ইউনিট কাজ করছে। এপর্যন্ত কারও নিখোঁজ ও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কারখানার সিনিয়র ব্যবস্থাপক রেজাউল করিম জানান, কারখানায় দুপুর ২টা থেকে রাত ১০টার শিফটের কাজ চলছিল। এসময় ৫৫ থেকে ৫৬ জন শ্রমিক বিভিন্ন প্লান্টে দায়িত্বরত ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা