ছবি সংগৃহীত
সারাদেশ

ফেরি করে মদ বিক্রি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইউসুফপুর গ্রামের নাহিদের দোকানের সামনে থেকে পাঁচ লিটার দেশীয় মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলার খাগড়কুড়ি গ্রামের মৃত জামিল সরদারের ছেলে সুমন সরদার (৩৩), শিমুলিয়া মণ্ডলপাড়ার মৃত মহির সরদারের ছেলে মুকুল সরদার (৪৮) ও উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার মৃত অশোক রায়ের ছেলে কার্তিক রায় (৪২)।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৯টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইউসুফপুর গ্রামের নাহিদের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। তখন দেশীয় চোলাই মদ কেনাবেচার সময় তিনজনকে গ্রেফতার করা হয়।

তারা লাল রঙের শপিংব্যাগের মধ্যে পানির বোতলে ফেরি করে মদ বিক্রি করছিলেন। এ সময় পাঁচ লিটার মদ উদ্ধার করা হয়। পরে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা