ছবি সংগৃহীত
সারাদেশ

ছাত্রকে যৌন নিপীড়ন, কারাগারে শিক্ষক 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে এক মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত মাওলা নুরুল আলম (২৫) উপজেলার চরজুবিলী ইউনিয়নের একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষক। তার বাড়ি উপজেলার চরজুবিলী গ্রামে।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বর থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্র (১১) মাদরাসার আবাসিকে থেকে পড়াশোনা করে। গত ১৮ অক্টোবর রাতে আবাসিকে থাকা অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে শিক্ষক নুরুল আলম ছেলেটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেন। এরপর ছেলেটি ছুটি নিয়ে বাড়িতে গিয়ে আর মাদরাসায় আসতে চায় না। পরে ঘটনাটি ছেলে তার মাকে জানায়। একপর্যায়ে মাদরাসা কমিটিকে ছাত্রের পরিবার অভিযোগ করে। বৈঠকে মাদরাসা কমিটি অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করে। গত সোমবার এলাকাবাসী বিষয়টি জেনে অভিযুক্ত শিক্ষককে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা