ছবি সংগৃহীত
সারাদেশ

রাবির পর ঢাবির মেধা তালিকায় কৃষকের দুই মেয়ে 

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন মণ্ডলের দুই মেয়ে উম্মে সুমাইয়া ও উম্মে রুকাইয়া।

মঙ্গলবার (২ নভেম্বর) পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার ঢাবির ‘খ’ ইউনিটে ১৮ হাজার ৮৫০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন সাত হাজার ১২ জন। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। পরীক্ষায় উম্মে সুমাইয়া মেধা তালিকায় ১০২ এবং উম্মে রুকাইয়া ৪০৬ নম্বরে রয়েছেন।

জানা গেছে, সুলতানপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন মণ্ডলের দুই মেয়ে স্থানীয় মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরমধ্যে রুকাইয়া জিপিএ-৫ এবং সুমাইয়া ৪.৯৮ পেয়ে উত্তীর্ণ হন।
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাতেও এই দুই শিক্ষার্থী নিজেদের মেধা তালিকায় জায়গা করে নেন।

শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে খুব ভালো লাগছে। ইচ্ছে আছে ইংরেজিতে পড়ালেখা করার।’ ভবিষ্যতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে চান এই শিক্ষার্থী।

সুমাইয়ার বোন রুকাইয়া বলেন, ‘পড়ালেখা শেষে শিক্ষক হওয়ার ইচ্ছা আছে আমার।’

রুকাইয়া ও সুমাইয়ার মা জলি খাতুন বলেন, ‘দুই মেয়ের সাফল্যে আমি ভীষণ খুশি। আশা করি তারা ভবিষ্যতে জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে উঠতে পারবে। দেশ ও জাতির কল্যাণে ভালো কিছু করবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা