স্বাস্থ্য

টিকা প্রয়োগ ছাড়ালো ৫ কোটি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে করোনা টিকা প্রয়োগ পাঁচ কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত পাঁচ কোটি দুই লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন তিন কোটি ৩৩ লাখ ২৫ হাজার সাতজন। দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ২৪৭ পুরুষ এবং এক কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৬০ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৬ লাখ ৮৭ হাজার ৬৭৫ পুরুষ এবং ৭২ লাখ ৩২ হাজার ৫৭৩ নারী।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এক কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭০ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা এক লাখ ৯০ হাজার ৯৫৫ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা তিন কোটি ১৯ লাখ ৯৮ হাজার ৪১৯ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৫১ লাখ ৮১১ ডোজ প্রয়োগ হয়েছে।

অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন চার কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৭২৮ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা