মৃত্যু
স্বাস্থ্য

রাজশাহীতে আরও ৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গে দুজন মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া তিনজনের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর একজন ও নাটোরের একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন আটজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১৯ জন এবং করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭৪ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৯৩ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা