মৃত্যু
স্বাস্থ্য

চট্টগ্রামে মৃত্যু ৩, শনাক্ত ৪৪

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৯৯ জনে। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৪ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৭২৪ জনে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৯৭ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার হয় দুই দশমিক ৪৫ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের ২৪ জন ও উপজেলার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে চারজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ছয়জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি !

আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে লিওনেল মেসির ব্যক...

বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার হওয়ার লড়াই, এগিয়ে কারা ? 

বিশ্বকাপের মঞ্চে ২১ বছরের কম বয়সী খেলোয়াড়দের পারফরম্যান্স, ব্যক্তিগত দক্ষতা এ...

গাজায় মানবিক সহায়তায় ম্যাচ টিকিটের অর্থ দান নরওয়ের 

ফুটবলের মাঠের বাইরেও সামাজিক দায়বদ্ধতার নজির স্থাপন করেছে নরওয়ে ফুটবল ফেডারেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা