স্বাস্থ্য

৩ কোটি ৪৭ লক্ষাধিক টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে এ পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ করোনা টিকা প্রয়োগ করা হয়েছে। ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

প্রথম ডোজ নেওয়া ১ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৩২০ পুরুষ এবং ৯০ লাখ ৪৩ হাজার ৩৯৫ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৮০ লাখ ৫১ হাজার ৩৬০ পুরুষ এবং ৫৮ লাখ ৩ হাজার ৬৮৬ নারী।

রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ২৩ লাখ ১৫ হাজার ১২৩ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা ১ লাখ ৯১১ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা ১ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ২০৫ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৪৮ লাখ ২২ হাজার ৫২২ প্রয়োগ হয়েছে।

অধিদপ্তর আরও জানায়, রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনার টিকা পেতে নিবন্ধন করেছেন ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা