স্বাস্থ্য

বিক্রি নয়, উপহার দেবে বুলগেরিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা উপহার দিচ্ছে বুলগেরিয়া। ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র দেশটি থেকে ২ লাখ ৭০ হাজার ডোজ টিকা আগামী সপ্তাহে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানান। উপহারের এসব টিকা অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার তৈরি।

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে বুলগেরিয়া করোনাভাইরাসের টিকা কিনেছিল। তারা তাদের দেশে এসব টিকা প্রয়োগ করেছে। ওসব টিকার সব ডোজ তারা ব্যবহার করতে পারেনি। কিছু অব্যবহৃত রয়েছে। এই খবর পাওয়ার পর বুলগেরিয়াকে টিকা বেচার প্রস্তাব পাঠায় বাংলাদেশ।

তিনি আরও জানান, বাংলাদেশের আনুষ্ঠানিক ওই প্রস্তাবে সাড়া দেয় বুলগেরিয়া। দেশটি ঢাকাকে এসব টিকা উপহার দেবে বলে জানায়। তারা জানায়, ২ লাখ ৭০ হাজার ডোজ টিকা উপহার হিসেবে শিগগিরই পাঠাতে ব্যবস্থা গ্রহণ করবে।

দাউদ আলী বুলগেরিয়ায় সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা