স্বাস্থ্য

২ কোটি ৮৫ লক্ষাধিক টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত ২ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৬১৪ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৬১৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৯ লাখ ৬৫ হাজার মানুষ।

সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১২ লাখ ৪ হাজার ৬১৩, আর নারী ৮৪ লাখ ১১ হাজার ১ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৪ লাখ ৪২ হাজার ১৬৯ আর নারী ৩৫ লাখ ২২ হাজার ৮৩১ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১৮ লাখ ৫০ হাজার ৪৭৪ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৬৯৬ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ২৯ লাখ ৬৯ হাজার ৩০৫ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩৬ লাখ ৬০ হাজার ১৩৯।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৭২ লাখ ৯৯ হাজার ৩৫ এবং নারী ৪৫ লাখ ৫১ হাজার ৪৩৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৪ লাখ ৯১ হাজার ৯ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৫৯ হাজার ৪৬৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৯ লাখ ৫৪ হাজার ৩৮ জন পুরুষ এবং নারী ২৫ লাখ ৩৬ হাজার ৯৭১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ৪৪ হাজার ৯৯৭ এবং নারী ২০ লাখ ১৪ হাজার ৪৬৮ জন।

এদিকে ঢাকার ৭টি কেন্দ্রে এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮৫ হাজার ৯৬৬ এবং নারী ১৪ হাজার ৭৩০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৬ হাজার ৮৭ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ৬০৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৮ হাজার ১২০ এবং নারী ৭ হাজার ৯৬৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৮৪৬ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৭৬৩ জন।

চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৭১ লাখ ৪ হাজার ৫৬৭ এবং নারী ৫৮ লাখ ৬৪ হাজার ৮৩৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১ কোটি ৫ লাখ ৫ হাজার ২৬ জন প্রথম ডোজ এবং ২৪ লাখ ৬৪ হাজার ২৭৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫৭ লাখ ১৪ হাজার ৭২৪ এবং নারী ৪৭ লাখ ৯০ হাজার ৩০২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১৩ লাখ ৮৯ হাজার ৮৪৩ জন পুরুষ এবং নারী ১০ লাখ ৭৪ হাজার ৪৩৬ জন।

এছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২১ লাখ ৫৭ হাজার ২১৪ এবং নারী ১৫ লাখ ২ হাজার ৯২৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬৩ হাজার ৪৯২ জন প্রথম ডোজ এবং ১০ লাখ ৯৬ হাজার ৬৪৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৮৭ হাজার ৭৩১ এবং নারী ১০ লাখ ৭৫ হাজার ৭৬১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৬ লাখ ৬৯ হাজার ৪৮৩ জন পুরুষ এবং নারী ৪ লাখ ২৭ হাজার ১৬৪ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ, ২৪ সামরিক কর্মী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে রো...

মিষ্টি-রসালো লিচু চিনবেন কীভাবে

লিচুর মৌসুম চলছে। বাজারে উঠতে শুরু করেছে পাকা লিচু...

দুই আসামি আদালতে, দুপুরে চার্জশিট দেবে পুলিশ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ঈদুল আজহার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গণপরিব...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা