ফাইল ছবি
স্বাস্থ্য

গ্রাম পর্যায়ে গণটিকা কখন, কীভাবে 

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (৪ আগস্ট) অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারাদেশে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কোভিড-১৯ টিকা প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। সবাইকে টিকার আওতায় আনতে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়েও আমরা টিকা কর্মসূচি চালু করছি। এ লক্ষ্যে আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে।

কোথায়, কখন, কীভাবে টিকা নেবেন: স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোভিড-১৯ টিকা দেয়া হবে।

এছাড়াও সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় প্রতি ওয়ার্ডে ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকা দেয়া হবে। এক্ষেত্রে যাদের বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব তাদেরকে জাতীয় পরিচয়পত্রসহ নির্ধারিত টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রথম ২ ঘণ্টা শুধুমাত্র নারী ও পঞ্চাশোর্ধ্ব পুরুষকে টিকা দেয়া হবে। যারা ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন করেছেন তাদেরকে নিবন্ধনের সময় উল্লেখিত টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

করোনা টিকা নেয়ার পরে করণীয়: টিকা নেয়ার পর টিকা কেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে।

টিকা নেয়ার পর যেকোনো ধরনের শারীরিক সমস্যা/অসুবিধা হলে সঙ্গে সঙ্গে টিকাদানকর্মীকে খবর দিতে হবে। প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।

কোভিড-১৯ টিকা নেয়ার পরেও জরুরি কাজে ঘরের বাইরে গেলে অবশ্যই সঠিক ভাবে মাস্ক ব্যবহার করতে হবে। একে অপর থেকে অন্তত ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সাবান ও পানি দিয়ে ঘন ঘন ২০ সেকেন্ড ধরে দুই হাত ধুতে হবে। হাঁচি-কাশির সময় মুখ ঢেকে নিতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎ...

পরাজিত শক্তির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা