স্বাস্থ্য

টিকা ছাড়াই সুঁই পুশ করা ডাক্তার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা ছাড়াই সুঁই পুশ করা সহকারি স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় সহকারি স্বাস্থ্য পরিদর্শককে সাময়িক বহিষ্কার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন।

এর আগে গত রোববার (১ আগস্ট) দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২নং বুথে টিকা দিচ্ছিলেন হাসপাতালের সহকারি স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এ সময় ২০ জনকে টিকা ছাড়াই সুঁই পুশ করেন তিনি।

পরে এ ঘটনায় জেলা স্বাস্থ্যবিভাগ জেলার সহকারি সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে গঠিত কমিটি তদন্তে সত্যতা পেয়ে সোমবার (২ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

সেইদিন টিকাগ্রহণকারী উপজেলার পাথরাইল গ্রামের বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন, অন্যদের মতো আমাকে ভ্যাকসিনের সুই পুশ করা হয়েছে। পরে এলাকায় গিয়ে জানতে পারি ভ্যাকসিন ছাড়াই শুধু সুঁই পুশ করা হয়েছে। এতে চিন্তিত হয়ে পড়েছি।

শুধু ওই মুক্তিযোদ্ধাই নয় ওইদিন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা নেয়া ৪৫৪ জন ব্যক্তি পড়েছেন বিপাকে। তারা স্বাস্থ্য বিভাগের এমন অবহেলার জন্য ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবরা পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. প্রবীর কুমার বলেন, করোনার ভ্যাকসিন ছাড়াই সুঁই পুশ করার পর ফেলে দেয়া ২০টি সিরিঞ্জ জব্দ করা হয়। এছাড়া ওই ২০ জন ব্যক্তিকে শনাক্ত করার জন্য পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, টিকা দেয়ার তারিখের দিনের সকল কাগজ পত্র যাচাই-বাছাই করে টিকা না পাওয়া ব্যক্তিদের পুনরায় টিকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া ঘটনার পর থেকেই সেই সহকারি স্বাস্থ্য পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিকেলে তাকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য তদন্ত প্রতিবেদন পাঠানোর পর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে। ওই দিন যারা টিকাগ্রহণ করেছেন (ভ্যাকসিন ছাড়াই) তাদের খুঁজে বের করা খুবই জটিল প্রক্রিয়া। যারা নিয়েছেন তাদের লাভ বা ক্ষতি হয়নি। তারা জানেন না যে টিকা নিয়েছেন কি না। তাদের খুঁজে বের করার জন্য কাজ করছি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা