স্বাস্থ্য

শরীরে সুচ ঢুকিয়ে ওষুধ দেওয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক: অভিযোগ উঠেছিল, এক স্বাস্থ্য পরিদর্শক মানুষের শরীরে করোনার টিকার সুচ প্রবেশ করিয়ে ওষুধ পুশ করছিলেন না। তিনি শুধু টিকার সুচ শরীরে প্রবেশ করাচ্ছিলেন আর বের করে আনছিলেনন এবং সঙ্গে সঙ্গে ওষুধসহ সিরিঞ্জ ফেলে দিচ্ছিলেন। এই ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

সোমবার (২ আগস্ট) জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাজেদা আফরিন দোষ স্বীকার করে লিখিত দিয়েছেন।

সাজেদা আফরিন বলেন, ওইদিন বহু মানুষের টিকা নেওয়ার তারিখ ছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল। চাপের মধ্যে বহু মানুষকে টিকা দিয়েছি। হঠাৎ করে কয়েকজনের ক্ষেত্রে মিসিং হয়েছে। এই সংখ্যা খুবই কম। মানছি এমনটা হওয়া ঠিক হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তাই শতভাগ মনোযোগ দিয়ে কাজটি করা উচিত ছিল। কিন্তু অনিচ্ছাকৃত ঘটনাটি ঘটেছে।

এর আগে, ১ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নং বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এ সময় তিনি টিকা গ্রহণকারীদের শরীরে সিরিঞ্জ ঢুকিয়ে টিকার ওষুধ পুশ না করেই সেই সিরিঞ্জ বের করে ফেলে দেন।

এ সময় বিষয়টি এক যুবকের নজরে আসে। ঘটনাটি আবাসিক চিকিৎসক ডা. শামীমকে জানানো হলে তিনি পরিত্যক্ত সিরিঞ্জগুলো বাছাই করে ২০টি সিরিঞ্জের ভেতর টিকার ওষুধের উপস্থিতি দেখতে পান। পরে তিনি নিশ্চিত হন সুচ পুশ করা হলেও শরীরে টিকার ওষুধ প্রবেশ করানো হয়নি।

এ ঘটনায় ডিপুটি সিভিল সার্জন শামীম হোসাইন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা