স্বাস্থ্য

ডেঙ্গুতে সর্বোচ্চ শনাক্ত ২৩৭ জন

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ২১৮ আর রাজধানীর বাইরে শনাক্ত নয়জন।

রোববার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩১ জুলাই সকাল ৮টা থেকে ১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩৭ জন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগী ২১৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৯ জন।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬২ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী ৮২৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৩৪ জন।

অধিদফতর থেকে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট দুই হাজার ৮৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ২৯ জন।

চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎ...

পরাজিত শক্তির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা