স্বাস্থ্য

ভারতীয় অক্সিজেনের খালাস শুরু

কূটনৈতিক প্রতিবেদক: সিরাজগঞ্জে অপেক্ষারত ভারত থেকে আসা ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)র খালাস শুরু হয়েছে। রোববার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ১০ কন্টেইনার অক্সিজেন নিয়ে একটি ট্রেন বঙ্গবন্ধ সেতু পশ্চিম স্টেশনে প্রবেশ করে। দুপুর ১২টার দিকে তা খালাস শুরু হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা সিভিল সার্জন ডা. রামপদ রায় প্রমুখ।

সেখান থেকে খালাস করে লরিতে করে ঢাকা নেয়া হবে বলে জানিয়েছে রেল ও স্বাস্থ্য অধিদফতর।

এক বিজ্ঞপ্তিতে শনিবার ভারতের তথ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ১০ কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়। পরে ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে শনিবার সকাল ১০টায় দশ কন্টেইনার অক্সিজেন নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। রাত ১০টায় ট্রেনটি বেনাপোল স্টেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

ভারতের তথ্য অধিদপ্তর জানায়, ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরুর পর প্রথমবার প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল। করোনা মোকাবেলায় বাংলাদেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা