স্বাস্থ্য
করোনাভাইরাসের ওষুধ

‘রেমডেসিভির’ উৎপাদনে অনুমতি পেলো ৬ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:

নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর দাবি করা 'রেমডেসিভির' উৎপাদনের জন্য দেশের ছয়টি ওষুধ কোম্পানিকে অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আমেরিকার দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করোনাভাইরাসের জন্য এ ওষুধ কার্যকর বলে জানায়।

ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক রুহুল আমীন বলেন, 'দেশের ৬টি কোম্পানিকে রেমডেসিভির উৎপাদনের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো, এসকেএফ ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।'

রুহুল আমীন বলেন, 'ছয়টি কোম্পানির মধ্যে এসকেএফ এবং বেক্সিমকো অ্যাডভান্স পর্যায়ে আছে। এসকেএফ ফার্মাসিউটিক্যালস উৎপাদনের শেষ প্রান্তে আছে, এখনও শেষ হয়নি। আরও কিছুদিন লাগবে। হয়তো আগামী ১৮ থেকে ২০ মে’র মধ্যে প্রস্তুত হয়ে যাবে।

আর খুব তাড়াতাড়ি উৎপাদনে যাবে বেক্সিমকো ফার্মা, তারা প্রস্তুতি নিচ্ছে। বাকিরা প্রোডাক্ট ডেভেলপমেন্টের চেষ্টা করছে। কেউ কাঁচামাল সোর্সিং করছে।'

রুহুল আমীন বলেন, রেমডেসিভির অ্যান্টি ভাইরাল ওষুধ। একসময় ইবোলাতে ব্যবহার হতো। এখন ‘ইমার্জেন্সি অথোরাইজেশন’ দিয়েছে আমেরিকার দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

কারণ এ ওষুধ করোনাতে কার্যকর বলে তাদের কাছে তথ্য-উপাত্ত রয়েছে, যার প্রেক্ষিতে তারা এই ইমার্জেন্সি অথোরাইজেশন দিয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা