স্বাস্থ্য

আইসিডিডিআর,বি’র পাশে দাঁড়াল ইউনিলিভার

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস মোকাবেলায় আইসিডিডিআর,বি'র চলমান জরুরি সেবা কার্যক্রমকে আরও জোরদার করতে প্রতিষ্ঠানটির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিলিভার বাংলাদেশ।

চলমান মহামারী মোকাবেলায় স্থানীয় পর্যায়ে সহযোগিতার জন্য ইউনিলিভারকে অনুরোধ জানায় আইসিডিডিআর,বি। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সংস্থাটির সাথে যুক্ত হবার সিদ্ধান্ত নেয় ইউনিলিভার বাংলাদেশ।

চুক্তি অনুযায়ী, ক্লিনিক্যাল ল্যাবরেটরি সার্ভিসে ব্যবহারের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই ক্রয় এবং করোনা আক্রান্ত রোগীদের জন্য একটি অস্থায়ী সেবা কেন্দ্র নির্মাণের লক্ষ্যে আইসিডিডিআর,বি-কে নগদ ৫২ হাজার মার্কিন ডলার (প্রায় ৪৪ লাখ টাকা) প্রদান করবে ইউনিলিভার বাংলাদেশ।

এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত বিভিন্ন পণ্য, মেডিকেল ও ল্যাবের সরঞ্জাম এবং করোনা সনাক্তের টেস্টিং কিটও প্রদান করবে ইউনিলিভার।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় ইতোমধ্যেই প্রায় ২০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে ইউনিলিভার বাংলাদেশ।

এর মধ্যে নিজস্ব পণ্য বিনামূল্যে বিতরণ, সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির কর্মীদের জীবন-জীবিকার সুরক্ষা নিশ্চিতকরণ অন্তর্ভুক্ত রয়েছে।

এ প্রসঙ্গে আইসিডিডিআর,বি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক জন ডি ক্লেমেনস বলেন, কভিড-১৯ মোকাবিলায় আমাদের চলমান কার্যক্রমকে জোরদার করতে সহযোগিতার হাত বাড়ানোয় ইউনিলিভার বাংলাদেশকে আমি আন্তরিক ধন্যবাদ দিতে চাই। অভূতপূর্ব এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের জনগণকে সেবা প্রদান করতে পেরে আমরা গর্বিত। সবাই মিলে একসঙ্গে লড়ে আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠবো।

ইউনিলিভার বাংলাদেশের সিইও এবং এমডি কেদার লেলে বলেন, করোনা মহামারীর এই কঠিন সময়ে আমাদের দায়িত্ব হলো, যতটা সম্ভব অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো এবং তাদেরকে সাহায্য করা। কভিড-১৯ মহামারীর ক্ষতিকর প্রভাব কমাতে আইসিডিডিআর,বি-এর প্রচেষ্টাকে বেগবান করতে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাবো।'

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা