স্বাস্থ্য

করোনায় আক্রান্ত ৫২৩ চিকিৎসক: এফডিএসআর

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ চিকিৎসকসহ ৪২ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

১ মে শনিবার হাসপাতালের পরিচালক মীর জামাল উদ্দিন তথ্যটি নিশ্চিত করেন। আক্রান্ত হওয়া চিকিৎসকের মধ্যে রয়েছেন ভাসকুলার সার্জারি বিভাগের একজন চিকিৎসক।

তিনি বলেন, আমাদের হাসপাতালের বেশকিছু স্টাফ কোভিডে আক্রান্ত, তাদের মধ্যে একজন হাসপাতালেও ভর্তি আছেন। বাকিরা বাড়িতে।

হাসপাতালের আবাসিক সার্জন ও সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় এবং একমাত্র ভাসকুলার সার্জারি ইউনিট এই হাসপাতালে। কিন্তু এ বিভাগের একজন ভাসকুলার সার্জন এবং ওটি স্টাফ করোনাতে আক্রান্ত হয়েছেন। আর এতে করে হুমকিতে পড়েছে ইউনিটটি।
ডা. আশরাফুল হক সিয়াম বলেন, এ কারণে ইউনিট বন্ধ করে এখন অস্ত্রোপচার কক্ষ এবং ওয়ার্ড জীবাণুমুক্ত করার কাজ চলছে। তবে আমরা সার্ভিস লকডাউন করিনি, একটি অস্ত্রোপচার কক্ষ জীবাণুমুক্ত করে অন্য জায়গায় কাজ করা হচ্ছে।

মীর জামাল উদ্দিন বলেন, অনেক রোগীই হাসপাতালে আসেন, তাদের ভেতরে কে পজিটিভ ছিলেন সেটা বলতে পারছি না, তবে রোগীদের থেকেই চিকিৎসকসহ অন্যরা আক্রান্ত হয়ে থাকতে পারেন।

এদিকে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) জানিয়েছে, এখন পর্যন্ত সারাদেশে মোট ৫২৩ জন চিকিৎসক কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৯ জন, বরিশাল বিভাগে ৯ জন, চট্টগাম বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে সাত জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুরে সাতজন, ময়মনসিংহে ৬১ জন এবং রাজশাহী বিভাগে তিনজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা