স্বাস্থ্য

বরিশালে করোনায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল :বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪৮ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১৩৪ জন।
শুক্রবার (০২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলায় আক্রান্ত ১৮ হাজার ১৩৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৮ জন। ওদিকে ২৪ ঘণ্টায় ৪৩ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২৩৭ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বরিশালে নতুন শনাক্ত ১১১ জন নিয়ে মোট ৭ হাজার ৯৮৯ জন, পটুয়াখালীতে নতুন ১৮ জন নিয়ে মোট ২ হাজার ৫০৩ জন, ভোলায় নতুন ৮ জন নিয়ে মোট ২ হাজার ৬৮ জন, পিরোজপুরে নতুন ৫৬ জন নিয়ে মোট ২ হাজার ৩৩১ জন, বরগুনায় নতুন ২৩ জন নিয়ে মোট ১ হাজার ৪৬৫ জন এবং ঝালকাঠিতে নতুন ৩২ জন নিয়ে মোট শনাক্ত ১ হাজার ৭৭৮ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ইউনিটে মোট ৩১ জন ভর্তি হয়েছেন।

উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি হয়ে ছয়জন মারা গেছেন। করোনা ওয়ার্ডে এখন ১৬৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৩ জন করোনা পজিটিভ এবং ১৩২ জন আইসোলেশনে আছেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা