স্বাস্থ্য

চীনের ৫ লাখ টিকা আসতে পারে ১০ মের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে চীনের উদ্ভাবিত টিকা উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ ১০ মের মধ্যে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, চীনকে আমরা চিঠিপত্র দিয়েছি। চায়না গভর্নমেন্ট আমাদেরকে পাঁচ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে দিচ্ছে। সেটা অল্পদিনের মধ্যেই চলে আসবে। এই টিকা সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় নিজেরা বিমানে করে নিয়ে আসব।

নির্দিষ্ট কোনো দিন তারিখ ঠিক হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এই যে পাঁচ লাখ ডোজ যেটা, সে বিষয়ে আমাদেরকে জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনার ব্যবস্থা করতে হবে। ১০ তারিখের মধ্যে হয়তো বাংলাদেশে আসতে পারে।

রাশিয়া ও চীন থেকে টিকা আমদানির নিয়ে সবশেষ অগ্রগতি নিয়েও কথা বলেন জাহিদ মালেক বলেন, চায়না থেকে আরও ভ্যাকসিন কেনার জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। এ বিষয়ে চায়না থেকে যখন প্রস্তাব দেবে তখন আমরা আলোচনায় বসতে পারব।

চায়না থেকে কী পরিমান টিকা কিনতে চায় সরকার, এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংখ্যা তো আমরা বলিনি, আমরা কিনতে চাচ্ছি। আমাদের অনেক লাগবে। চার পাঁচ কোটি ডোজ হলেও আমরা নেব।

টিকা আনার বিষয়ে রাশিয়ার সঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে জাহিদ মালেন বলেন, সেখানেও আমরা চিঠিপত্র দিয়েছি। রাশিয়ান থেকে এমনিতেই টিকা দিতে চাচ্ছে এবং তারা বাংলাদেশে টিকা উৎপাদন করতে চাচ্ছে। যদি বাংলাদেশে সে ধরনের ফ্যাসিলিটিজ থাকে। চায়নাও চাচ্ছে, রাশিয়াও চাচ্ছে।

চীন ও রাশিয়া থেকে টিকা পেতে কেমন সময় লাগতে পারে জানতে চাওয়া হলে তিনি বলেন, যে অংশটুকু আমরা কিনতে চাই, যে পরিমাণে কিনতে চাই, সেটা একটু সময় নেবে।

সময় লাগার কারণ ব্যাখ্যায় স্বাস্থ্য বলেন, কারণ আলোচনা হবে, দাম নিয়ে আলোচনা হবে। তারপর সংখ্যা নিয়ে আলোচনা হবে। সময় নিয়ে আলোচনা হবে- এ বিষয়গুলো নিয়ে আলোচনা শেষ হওয়ার পরেই তো আমরা আনতে পারব। আমাদের পক্ষ থেকে তাগিদ আছে আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি।

ভারতের সিরাম থেকে ঠিক সময়ে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা না আসায়, প্রথম ডোজ টিকা নেয়ার পর অনেকেই অনিশ্চয়তায় আছেন দ্বিতীয় ডোজের টিকা পাওয়া নিয়ে।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সেকেন্ড ডোজের টিকা এখনও চলমান আছে। যারা ফার্স্ট ডোজ নিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার, তাদেরকে সেকেন্ড ডোজ দিতে হবে। অ্যাস্ট্রাজেনেকার টিকা যতদিন আছে আমরা চালাতে থাকব। আমরা চেষ্টা করতে থাকব, যাতে অ্যাস্ট্রাজেনেকার টিকা আমরা পাই। সেদিকে আমাদের চেষ্টা চলমান রয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকার যে ঘাটতি রয়েছে সেটা পূরণে কী করছেন, প্রশ্ন রাখা হয় মন্ত্রীর কাছে। এ বিষয়ে তিনি বলেন, ‘অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তিন মাস গ্যাপ হলেও দেয়া যায়। কেরালাতে আমরা জানতে পেরেছি চার মাস গ্যাপেও তারা দিচ্ছে। কাজেই আমাদের হাতে এখনও সময় আছে। আমরা এই সময়ের মধ্যে চেষ্টা করব যাতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনতে পারি।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা