স্বাস্থ্য

দেশে কোরিয়ার আদলে করোনা টেস্টিং বুথ স্থাপন

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ কোরিয়ার মডেল ফলো করে রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহে ৪৪টি টেস্টিং বুথ বসানো হয়েছে।

করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় ১৩ এপ্রিল সোমবার আনুষ্ঠানিকভাবে ঢাকা ও নারায়ণগঞ্জে ৮টি করে ১৬টিসহ বিভিন্ন বিভাগে মোট ৪৪টি বুথ বসানো হয়। এসব বুথে সন্দেহজনক করোনা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়।

সন্দেহভাজন করোনা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহের জন্য দক্ষিণ কোরিয়ার সিওলের একটি হাসপাতাল এইচ প্লাস ইয়াংজিতে সর্বপ্রথম এই ধরনের বুথের মাধ্যমে পরীক্ষা সুবিধা চালু হয়।

দেশটিতে সফল ফলাফলের পর ভারতের কেরালা রাজ্যেও চালু করা হয় পদ্ধতিটি। এবার বেসরকারি সংস্থা জেকোজি হেলথ কেয়ারের সহায়তায় দেশেও চালু হয়েছে করোনার নমুনা সংগ্রহের এ পদ্ধতি।

এই বুথগুলোতে চলছে সন্দেহজনক করোনা রোগীদের নমুনা সংগ্রহ। পর্যায়ক্রমে সারা দেশে এমন ৩২০টি বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

কাঁচে ঘেরা কেবিনের মতো দেখতে বুথটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে, স্বাস্থ্যকর্মীরা যেখানে অবস্থান করেন সেখানকার পরিবেশ সবসময় জীবাণুমুক্ত থাকে। সন্দেহভাজন যে কেউ নির্ধারিত বুথে গিয়ে পরীক্ষা করতে পারবেন। এতে জনগণের ভোগান্তি অনেক কমবে।

এ পদ্ধতিতে স্কুল ও কলেজ প্রাঙ্গনে এসব নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হবে। যা অনেক মানুষের মধ্য থেকে স্বাস্থ্যকর্মী ও হাসপাতালকে সুরক্ষিত রাখবে। নমুনা সংগ্রহের পর স্বাস্থ্য অধিদফতরের নিজস্ব পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা